নিত্যযাত্রীদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের। সকালের চরম ব্যস্ত সময়ে ট্রেনে বাদুড়ঝোলা ভিড় রুখতে চালু হচ্ছে বেশ কিছু অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন।
2
14
আগামী ১৫ জুন, সোমবার থেকেই শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় এই নতুন পরিষেবা চালু হতে চলেছে।
3
14
রেল সূত্রের খবর, ট্রেনের সংখ্যা বাড়লেও সমস্ত লোকালে মহিলাদের জন্য নির্দিষ্ট ৩টি কামরার কোনও রদবদল বা কাটছাঁট করা হচ্ছে না।
4
14
এক নজরে নতুন ট্রেনের সময়সূচি-
শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা (সোম থেকে শনি)
সকালের ব্যস্ত সময়ে ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের ঢল সামলাতে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে।
5
14
সোনারপুর-ডায়মন্ড হারবার: সোনারপুর থেকে ছাড়বে সকাল ৬টা ০৫ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছাবে সকাল ৭টা ১০ মিনিটে।
শিয়ালদহ-সোনারপুর: শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
8
14
শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখা (প্রতিদিন)
এই শাখায় যাত্রীচাপের কথা মাথায় রেখে একটি নতুন ট্রেন চালুর পাশাপাশি অপর একটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হচ্ছে।
9
14
এই নতুন ট্রেন হাসনাবাদ থেকে বিকেল ৩টে ২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছাবে বিকেল ৪টে ৩৯ মিনিটে।
10
14
শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে যে ৩৩৪৩১ আপ বারাসত লোকাল ছাড়ত, এবার থেকে সেটি বারাসতে সফর শেষ না করে সরাসরি হাসনাবাদ পর্যন্ত যাবে। ট্রেনটি হাসনাবাদ পৌঁছাবে সকাল ১১টা ০৬ মিনিটে।
11
14
রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রী সুরক্ষায়, বিশেষ করে মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যে কোনও আপস করা হবে না। নতুন পরিষেবা চালুর ফলে পুরুষ যাত্রীদের ভিড় যেমন কমবে, তেমনই সাধারণ কামরাগুলিতেও চাপ অনেকটা হালকা হবে।
12
14
শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক জনমত এবং ব্যস্ত সময়ে ট্রেনের ভিড় খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত।
13
14
এখানেই শেষ নয়, রেলের অন্যান্য শাখাতেও যাত্রীদের চাহিদার ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন বুঝে আগামী দিনে সেই সমস্ত লাইনেও ট্রেনের সংখ্যা বা যাত্রাপথ বাড়ানোর কথা ভাবছে প্রশাসন।
14
14
১৫ জুন থেকে এই নতুন পরিষেবা চালু হলে শিয়ালদহ শাখার দৈনিক যাতায়াত আরও কিছুটা মসৃণ হবে বলেই আশা রেলকর্তাদের।