জোরকদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ। ১ জুন থেকে তা শুরু হয়েছে। চলবে টানা তিন মাস। এই প্রকল্পে যোগ্য আবেদনকারী মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন।
2
15
এখনও পর্যন্ত ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি সপ্তাহে কত জন মহিলার নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় নথিভুক্ত হচ্ছে তা জানিয়ে দেবে নারী ও শিশুকল্যাণ দপ্তর।
3
15
আগে এই দপ্তরের দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। দপ্তর বন্টনের পরে এই দপ্তরের দায়িত্ব পেয়েছেন মালতী রাভা রায়। বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
4
15
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ফর্ম পূরণ করা যাচ্ছে। অফলাইনে ফর্ম পূরণ করে এসডিও বা বিডিও-র কাছে জমা দিতে হচ্ছে। অনলাইনে ফর্ম পূরণ করা যাচ্ছে বাড়িতে বসেই।
5
15
কেউ বাড়িতে ফর্ম পূরণ করতে না পারলে বা অনলাইনে ফর্ম পূরণে সমস্যার সম্মুখীন হলে বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে)-এ গিয়ে বিনামূল্যে ফর্ম পূরণ করা যাবে। সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম পূরণ করিয়ে টাকা খরচ করার কোনও দরকার নেই।
6
15
প্রথম দিকে অনেক তথ্য দিতে হলেও, রাজ্য সরকার অনলাইন ফর্ম পূরণের পদ্ধতি এখন অনেক সোজা করে দিয়েছে।
7
15
অনলাইনে আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর দিয়ে লগইন করার পরেই বিস্তারিত ফর্ম খুলে যাবে।
8
15
সেই ফর্মে এক সঙ্গে পরিবারের পাঁচ জন বা তাঁর বেশি সদস্যের নাম নথিভুক্ত করা যাবে। সবচেয়ে ভাল খবর যে কারও ব্যাঙ্কের কোনও তথ্য প্রদান করতে হচ্ছে না।
9
15
ব্যক্তিগত নথির ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কদের শুধু আধার কার্ড এবং ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। বাচ্চাদের শুধু আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে।
10
15
পরিবারের প্রধান বা কোনও মহিলা সদস্য ডিবিটির মাধ্যমে কোনও সরকারি অনুদান বা স্বাস্থ্যবিমা পাচ্ছেন কিনা তা অপশন থেকে বেছে নেওয়া যাবে।
11
15
যদি ডিবিটির মাধ্যমে পাওয়া অনুদান বন্ধ করে দিতে চান, তাহলে হ্যাঁ বা না, এর মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে নিতে হবে।
12
15
আবেদন মঞ্জুর হয়ে গেলে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর ভেরিফিকেশন হয়ে গেলে ৭-৮ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে।
13
15
অন্নপূর্ণা যোজনার আসল পোর্টাল https://socialregistry.wb.gov.in/ । এখানেই আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে। এছাড়া আর কোনও ওয়েবসাইট নেই।
14
15
মালতী রাভা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬১.৩ লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন জমা পড়েছে। এখন পর্যন্ত সর্বাধিক আবেদনপত্র পাওয়া গেছে উত্তর ২৪ পরগনা থেকে (৭.৭ লক্ষ)।
15
15
এরপরেই রয়েছে মুর্শিদাবাদ (৭.৪ লক্ষ), দক্ষিণ ২৪ পরগনা (৪.৫ লক্ষ) এবং পূর্ব মেদিনীপুর (৪.৪ লক্ষ)। কলকাতায় এখন পর্যন্ত ৯৩,০০০-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে। কালিম্পংয়ে এখন পর্যন্ত সর্বনিম্ন ২,০০০-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে।