আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার পারথে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থের অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে। বহুল প্রতীক্ষিত এই সিরিজের আগে এবার সংবাদ শিরোনামে উঠে এলেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল এবং পেসার মহম্মদ সিরাজ। প্রথম টেস্টের আগে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে কঠোর অনুশীলনে রয়েছে। টানা প্রস্তুতির বিভিন্ন মজার ঘটনা ঘটছে যা নিজেদের হ্যান্ডেলে পোস্ট করছে বিসিসিআই।

 

 

এরই মধ্যে ঘটে গেল এক মন ভাল করা মুহূর্ত। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় ক্রিকেট বোর্ডের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুশীলনের শেষে সাক্ষাৎকার দিচ্ছেন মর্নে মর্কেল। এদিকে সাক্ষাৎকারের সময় মজার ছলে ভিডিও-বম্বিং করছেন মহম্মদ সিরাজ। পিছন ফিরে ভারতীয় পেসারকে দেখতে পেয়ে মর্কেল সিরাজের প্রশংসা করে বলেন, ‘এই মানুষটা আসলেই একজন কিংবদন্তি। ওর বড় মনের পরিচয় এবং আক্রমণাত্মক মনোভাব দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ সিরাজ। 

 

 

?ref_src=twsrc%5Etfw">November 18, 2024

 

 

এই সফরে আমি সিরাজের পারফরম্যান্স দেখার জন্য ভীষণ উত্তেজিত’। উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া সফরে শামি, বুমরা ছিটকে যাওয়ার পর কঠিন পরিস্থিতিতে সিরাজই ছিলেন দলের নির্ভরযোগ্য পেস বোলার। একঝাঁক তরুণ পেসার নিয়ে সেবার সিরিজও জেতে ভারত। ভিডিওটিতে দেখা যায়, সিরাজের প্রশংসার পর মর্কেল মজার ছলে সিরাজের হেলমেটে একটি একটি চুমু দেন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার আশাবাদী, আগের সফরের মত এবারও সিরাজ অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবেন।