আজকের প্রযুক্তির যুগে ‘স্মার্ট মিটার’ শব্দটি আমাদের চারপাশেই ঘুরপাক খাচ্ছে। আপনার এলাকায় কি ইতিমধ্যেই এই মিটার বসে গিয়েছে?
2
16
সবার মনে এখন একটাই প্রশ্ন। পুরনো মিটারের সঙ্গে এর তফাৎ কী, আর এতে কি সত্যিই পকেটের সাশ্রয় হয়?
3
16
উত্তর হল- হ্যাঁ, হয়। শিল্পসংস্থা বা বিভিন্ন কারখানার পরিচালন খরচ কমাতে এবং পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তুলতে এই 'আধুনিক' মিটার এখন অপরিহার্য।
4
16
ট্র্যাডিশনাল মিটারের সঙ্গে এর মূল ফারাক এবং কার্যকারিতা কী তা হয়ত অনেকেই জানেন না।
5
16
ট্র্যাডিশনাল মিটার: এগুলো মূলত মেকানিক্যাল মিটার। প্রতি মাসে টেকনিশিয়ান এসে সশরীরে রিডিং লিখে নিয়ে যান, যাতে ভুলের একটা আশঙ্কা থেকেই যায়। উপরন্তু, এই মিটারে কেবল মোট বিদ্যুৎ খরচের হিসাব পাওয়া যায়, কখন বেশি বিদ্যুৎ পুড়ছে তা জানার উপায় থাকে না।
6
16
স্মার্ট মিটার: এটি সম্পূর্ণ ডিজিটাল এবং স্বয়ংক্রিয়। এতে রিয়েল-টাইমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি সার্ভারে বা ক্লাউডে পৌঁছে যায়। ফলে সশরীরে এসে রিডিং নেওয়ার দিন ফুরিয়েছে। বিদ্যুৎ খরচের পাশাপাশি লাইনের ভোল্টেজ, কারেন্ট ও বিদ্যুতের গুণমানের ওপর নজর রাখে এই যন্ত্র।
7
16
লাইনে ভোল্টেজের ওঠানামা এই মিটার দ্রুত ধরতে পারে। ফলে কারখানার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ইঞ্জিনিয়াররা সতর্ক হতে পারেন।
8
16
এই মিটারগুলি স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং ৪জি বা ওয়াই-ফাই অন্তর্ভুক্ত। ফলে কারখানার বর্তমান এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে একে সহজেই জুড়ে দেওয়া যায়।
9
16
কারখানার কোন বিভাগে ঠিক কতখানি বিদ্যুৎ অপচয় হচ্ছে, তা নিখুঁতভাবে চিহ্নিত করে এই মিটার। সমীক্ষা বলছে, স্মার্ট নজরদারির মাধ্যমে সংস্থাগুলি তাদের বিদ্যুৎ বিল ১০% থেকে ২০% পর্যন্ত কমিয়ে আনতে পারছে।
10
16
টেলিকম টাওয়ার বা প্রত্যন্ত সৌরবিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গায় না গিয়েও দূর থেকেই এই মিটারের সমস্ত তথ্য সংগ্রহ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
11
16
বাড়িতে স্মার্ট মিটার বসাতে গেলে বর্তমান পরিকাঠামোয় বড় রদবদল করতে হবে, এমনটা নয়৷ কমপ্যাক্ট ডিজাইনের কারণে বর্তমান ডিস্ট্রিবিউশন বক্সেই এটি অনায়াসে ফিট হয়ে যায়।
12
16
স্মার্ট মিটার কি ট্র্যাডিশনাল মিটারের চেয়ে কম দিন টেকে?
উত্তর না। ডিজিটাল মিটারে যান্ত্রিক ক্ষয়ের কোনও ভয় নেই, ফলে এর স্থায়িত্ব অত্যন্ত বেশি।
13
16
স্মার্ট মিটার কি বেশি নির্ভুল রিডিং দেয়? উত্তর হল হ্যাঁ। পুরনো মেকানিক্যাল মিটার সময়ের সঙ্গে সঙ্গে ধীর বা ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু ডিজিটাল স্মার্ট মিটার সারাজীবন নিখুঁত হিসাব দেয়। ফলে বিল নিয়ে কোনও বিবাদ থাকে না।
14
16
ট্র্যাডিশনাল মিটার বদলে স্মার্ট মিটার বসানো মানে স্রেফ একটা যন্ত্র বদলানো নয়, এটি আপনার জীবনযাত্রায় এক ইতিবাচক পরিবর্তন।
15
16
প্রথমত, আপনি জানতে পারছেন আপনার বিদ্যুৎ ঠিক কোথায় খরচ হচ্ছে। দ্বিতীয়ত, সেই তথ্য দেখে আপনি নিজেই নিজের বিদ্যুৎ ব্যবহারের অভ্যাস বদলে বিল নিয়ন্ত্রণে আনতে পারছেন।
16
16
আর তৃতীয়ত, রিডিং নেওয়ার ঝঞ্ঝাট থেকে চিরতরে মুক্তি মিলছে।