আজকাল ওয়েবডেস্কঃ বিয়েবাড়ি হোক বা রেস্তোরাঁ, খাওয়ার পর বিলের সঙ্গে আসে মৌরি মিছরি অথবা মৌরি মশালার ট্রে। কব্জি ডুবিয়ে চব্য-চোষ্য খাওয়ার পর এই জিনিসটা না হলে যেন তৃপ্তি হয় না। অনেকে আবার বাড়িতে লাঞ্চ-ডিনারের পরও মৌরির কৌটো হাতড়ান। কিন্তু মৌরি মিছরি খেলে কি আদৌ কোনও লাভ হয়? আসুন জেনে নেওয়া যাক। 

আয়ুর্বেদ বলছে,  মৌরি মিছরির মিশ্রণ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ভরপেট খাওয়ার পর হজমে সাহায্য করে মৌরি মিছরি। এই দুই উপাদানই হজমশক্তি বাড়ায়। শরীরকে ঠান্ডা রাখে। পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার থেকে মুক্তি দেয়। ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেট, সোডিয়াম, ক্যালশিয়ামের উৎস এই মশলা। 

মৌরিতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মৌরি খেলে গ্যাস এবং হজমের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মিছরিতে উপস্থিত জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো খনিজ পদার্থ যা শরীরের জন্য অপরিহার্য। শারীরিক দুর্বলতা দূর করতেও এই মুখশুদ্ধির ভূমিকা রয়েছে। এটি রক্ত সঞ্চালনও উন্নত করে, বাড়ে ইমিউনিটি। পিরিয়ডের সময়ে মৌরি মিছরির জল ক্র্যাম্প কমাতে সাহায্য করে। 

সকালে ঘুম থেকে ওঠার পর এক চামচ মিছরি এবং আধা চামচ মৌরি খেলে ঝরবে বাড়তি মেদ। এক কাপ গরম জলে মৌরি মিছরি মিশিয়ে পান করলে উপকার পাবেন। রাতে জলে মৌরি আর মিছরি