আজকাল ওয়েবডেস্ক: রাত জেগে কাজ, মানসিক চাপ, ক্লান্তি - ছাপ পড়ছে ত্বকেও। চোখের তলায় গাঢ় হচ্ছে ডার্ক সার্কল। ঘরোয়া উপায়ে এর মোকাবিলা করবেন কীভাবে?
শসা
শসা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। ডার্ক সার্কেলের ঘরোয়া প্রতিকার হিসেবেও কাজ করতে পারে। শসা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং এর কুলিং এজেন্ট চোখের চারপাশে ফোলাভাব ও পিগমেন্টেশন কমাতে পারে। তার জন্য গ্রেট করা শসা চোখের উপর ১০ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন।
ঠান্ডা টি ব্যাগ
কোল্ড টি ব্যাগ ডার্ক সার্কেলের জন্য কার্যকরী। চা হয়ে যাওয়ার পরে টি-ব্যাগ কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। চোখের উপর রাখুন ১৫ মিনিট । আর দেখুন ম্যাজিক।
গোলাপ জল
ত্বক পুনরুজ্জীবিত এবং সতেজ করার ক্ষেত্রে উপকারী গোলাপ জল। সেরা ফলাফল পেতে রাতের ত্বকের যত্নের রুটিনে এটি অন্তর্ভুক্ত করুন।
অ্যালোভেরা
অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক ময়শ্চারাইজড এবং হাইড্রেটেড হবে। এটি আপনার ত্বকে শুধু পুষ্টি জোগায় না, অকাল বার্ধক্যও রোধ করে। অ্যালোভেরা জেল চোখের নীচে লাগান। ১০মিনিটের জন্য ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
দুধ
ঠাণ্ডা দুধ চোখের তলায় লাগালেও উপকার পাবেন।