বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেও দক্ষিণবঙ্গের সাত জেলায় তুমুল ঝড়বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস।
2
7
আবহাওয়া দপ্তরের তরফে ছ'টি জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। একটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
3
7
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে আগামী তিন ঘণ্টায় ব্যাপক ঝড়বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে।
4
7
ঝাড়গ্রাম জেলাতেও ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামী তিন ঘণ্টায় ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং তার সঙ্গে দমকা হাওয়া বইবে।
5
7
আগামী তিন ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতেও ব্যাপক ঝড়বৃষ্টি হবে। ইতিমধ্যেই, বজ্রবিদ্যুতের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
6
7
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। পাশাপাশি তামপাত্রাও রয়েছে কমের দিকে। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়।
7
7
উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বাংলার এই অংশের অধিকাংশ জেলা ভিজবে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া। যদিও শুক্রবারের পর কমে যেতে পারে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট।