গরমের দিনে স্টাইলিশ থাকতে শুধু জামাকাপড় নয়, গয়নাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখন ফ্যাশনে খুব ট্রেন্ডি একটি বিষয় হল ‘জুয়েলারি লেয়ারিং’ অর্থাৎ একসঙ্গে একাধিক গয়না পরা। তবে গরমে এই স্টাইল করতে গেলে একটু কৌশল মেনে করতে হয়, না হলে অস্বস্তি হতে পারে।
2
9
এখন ফ্যাশনে খুব ট্রেন্ডি একটি বিষয় হল ‘জুয়েলারি লেয়ারিং’ অর্থাৎ একসঙ্গে একাধিক গয়না পরা। তবে গরমে এই স্টাইল করতে গেলে একটু কৌশল মেনে করতে হয়, না হলে অস্বস্তি হতে পারে।
3
9
সবচেয়ে আগে মনে রাখতে হবে গরমে ভারী গয়না এড়ানোই ভাল। বড়, মোটা নেকলেস বা ভারী কানের দুল ঘাম বাড়ায় এবং অস্বস্তি তৈরি করে।
4
9
গ্রীষ্মকালে হালকা, পাতলা আর আরামদায়ক গয়না বেছে নেওয়া উচিত। এতে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই পরতেও আরাম হয়।
5
9
নেকলেসের লেয়ারিং: গলায় একটি ভারী হারের বদলে ২-৩টি সরু চেইন স্তরে স্তরে পরুন। শুরুটা হোক একটি ছোট 'চকার' দিয়ে, তার নিচে একটু লম্বা চেইন এবং শেষে লকেটসহ একটি চেইন পরলে দেখতে খুব আধুনিক ও আরামদায়ক লাগে।
6
9
হালকা কানের দুল: গরমে চুল তুলে রাখলে কানে ছোট টপ বা মাঝারি মাপের স্টাইলিশ হুপস বেছে নিন। এটি আপনার কান ও ঘাড়কে অনেকটা স্বস্তি দেবে।
7
9
আংটির ব্যবহারঃ একটি আঙুলে বড় আংটির বদলে দুই-তিনটি আঙুলে সরু ব্যান্ডের আংটি পরুন। এতে আঙুল ঘামাবে না এবং হাত দেখতেও সুন্দর লাগবে।
8
9
আরামদায়ক ব্রেসলেটঃ গরমে হাতের কবজি জুড়ে একগুচ্ছ ভারী চুড়ি বা বালা পরা বেশ যন্ত্রণাদায়ক হতে পারে। ত্বকে ঘাম জমে র্যা শ বা চুলকানি হওয়ার ভয় থাকে। তাই এই সময় প্রয়োজন এমন কিছু যা দেখতেও সুন্দর এবং পরতেও আরামদায়ক। ভারী ও শক্ত বালা অস্বস্তি বাড়ায়। এর বদলে হালকা ও নমনীয় ব্রেসলেট বেছে নিন। 'টেনিস ব্রেসলেট' (সরু হীরের বা পাথরের লাইন দেওয়া) অথবা 'স্পাইরাল কাফ' (পেঁচানো পাতলা বালা) দারুণ বিকল্প। এগুলো কবজিতে চেপে বসে থাকে না। প্রতিদিনের সাধারণ সাজে একটু নতুনত্ব আনতে সরু 'চার্ম ব্রেসলেট' পরতে পারেন। এটি আপনার ক্যাজুয়াল লুককে অনেক বেশি স্মার্ট করে তোলে। ওপেন-লিংক বা জালের মতো নকশা করা ব্রেসলেটগুলো ত্বকে বাতাস লাগতে সাহায্য করে, ফলে ঘাম কম হয়।
9
9
অ্যাঙ্কলেটে লেয়ারিংঃ গরমের পোশাকে একটু বাড়তি আভিজাত্য যোগ করতে নুপূর বা অ্যাঙ্কলেটের বিকল্প নেই। তবে এই গরমে ধাতুর ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি।• গরমে রুপোর গয়না বেছে নেওয়া সবচেয়ে ভালো। কারণ রুপোর মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ এবং এটি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রথমে পায়ে একটি অত্যন্ত সূক্ষ্ম চেইন পরুন, যাতে ছোট একটি মাত্র চার্ম বা পাথর থাকবে। এর সঙ্গে একটি কালো সুতোর অ্যাঙ্কলেট পরুন, যাতে ছোট ছোট পুঁতি বা ড্রপস লাগানো থাকবে। সুতো ও রুপোর এই কম্বিনেশন এখন খুব ইন-ট্রেড।কানে লাগে এমন ঝমঝম শব্দের বদলে গয়নার উজ্জ্বলতা বা 'শিমার'-এর ওপর জোর দিন। গরমে যত কম কারুকাজ থাকবে, ততই ভাল। এই ধরনের লেয়ারড অ্যাঙ্কলেটগুলো মিউলস বা স্লিপ-অন জুতো কিংবা চটি স্যান্ডেলের সঙ্গে দারুণ মানায়।