আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটির মাথায় থাকবেন ডিন। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, ডাক্তারি পড়ুয়ারা ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দোষীকে খুঁজে বের না করতে পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ওই চিকিৎসকের মৃতদেহ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে। চিকিৎসকের পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে শেষ ফোনে কথা হয়েছিল তাঁদের মেয়ের সঙ্গে। চিকিৎসকের মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করে ফেলা হয়েছে। পরিবারের দাবি, তাঁদের মেয়ের শরীরে কোনও কাপড় ছিল না। শরীরে একাধিক দাগ ছিল।
ঘটনায় আরজি করে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। তদন্তের দাবিতে কর্মবিরতি দেখিয়েছেন, তরুণী চিকিৎসকের সহপাঠীরাও। ইতিমধ্যেই, ওই চিকিৎসকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, চিকিৎসকের মৃত্যুতে এদিন পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে আরজি কর মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলও।