নানা জনকল্যাণমূলক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই শিবির চালু করেছে রাজ্য সরকার। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
11
এই শিবিরেই সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য ‘আয়ুষ্মান ভারত’ আওতায় বয়স বন্দনা স্কিমে অন্তর্ভুক্তির জন্য বিশেষ আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে।
3
11
পশ্চিমবঙ্গের যোগ্য প্রবীণ নাগরিকরা ‘জনকল্যাণ শিবিরে’ এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণের সময় কী কী নথির তথ্য প্রদান করতে হচ্ছে?
4
11
আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন, আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ ও লিঙ্গ এবং সম্পূর্ণ ঠিকানা।
5
11
এছাড়াও পরিবারের প্রধানের নাম ও মোট সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য (EPIC নম্বর, AC নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর), স্বাস্থ্য সাথী URN নম্বর (যদি থাকে) এবং প্যান কার্ডের নম্বর।
6
11
এছাড়াও আবেদনকারীর নাম ২০২৬ সালের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কি না। বাদ গেলেও এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কি না বা সিএএ-তে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
7
11
৮ জুন, সোমবার কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের এই স্বাস্থ্যবিমা প্রকল্প রাজ্যে চালু করতে আর বাধা নেই।
8
11
এই প্রকল্পে পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা মেলে। ৭০ বছর বা তার বেশি বয়সী সকলেই ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’-এর সুবিধা পাবেন।
9
11
২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬,১৯৩টি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেসরকারি হাসপাতাল এর মধ্যে ১৬,৫৫৭টি।
10
11
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে ৪৪ কোটি কার্ড বিতরণ করা হয়েছে।
11
11
প্রধানমন্ত্রী বয়স বন্দনা যোজনা (পিএমভিভিওয়াই) লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) দ্বারা পরিচালিত একটি কেন্দ্রীয় সরকারি সামাজিক সুরক্ষা ও পেনশন প্রকল্প। যা ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের নিশ্চিত রিটার্ন প্রদান করে।