'জনকল্যাণ শিবির'-এর মেয়াদ বাড়ানো হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই শিবির। হাজার হাজার মহিলাকে এই শিবিরেই বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে।
2
9
এদিন ফলতায় 'জনকল্যাণ শিবির'-এ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শিবিরেই 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে ফের বড় ঘোষণা করলেন তিনি।
3
9
মুখ্যমন্ত্রী জানালেন, 'গোটা রাজ্যেই জনকল্যাণ শিবির চলছে। আপনারাও শিবিরে উপস্থিত হয়েছেন। আগামিকাল পর্যন্ত এই শিবির চলবে। কোনওরকম দুর্নীতি, ব্রোকার ছাড়াই এই পরিষেবা পাবেন সকলে।'
4
9
শুভেন্দু আরও জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ছাপিয়ে আমরা উপযুক্ত মহিলাদের চিহ্নিত করেছি। গত সরকারের আমলে এই প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছে। সিআইডি তদন্ত করেছে, মহিলাদের টাকা লুঠ করা হয়েছে। তাই আমরা এমন কোনও জায়গায় দেব না, যেখানে ভারত বিরোধী শিক্ষা দেওয়া হয়।'
5
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, 'যাঁরা বাকি আছেন জনকল্যাণ শিবিরে ফর্ম ফিলাপ করুন। পয়লা জুলাই থেকেই ৩০০০ টাকা করে পেয়ে যাবেন।'
6
9
বাজেটে কী কী ঘোষণা করা হতে পারে? তার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, '২২ জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি।'
7
9
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ৭৯ লক্ষ মহিলা 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা পেয়েছেন। ১২ পাতার ফর্ম জমা দেওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে সরকার।
8
9
'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম জমা দেওয়ার পর যাচাইয়ের জন্য আরও কিছুদিন সময় নিচ্ছে সরকার। সাধারণত ফর্ম জমা দেওয়ার সাত আট দিনের মধ্যেই টাকা ঢুকছে মহিলাদের অ্যাকাউন্ট।
9
9
তবে ফর্মে ভুল তথ্য দিলে, তাঁদের আবেদন বাতিল করা হচ্ছে। দুর্নীতি রুখতেই 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে এবার কড়াকড়ি করছে সরকার।