আজকাল ওয়েবডেস্ক: আন্দামান নিকোবর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ক্রমেই এই ঝড় এগোচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। শনিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। শীঘ্রই তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। মিগজাউম নামক এই ঝড়টির প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু অংশে। এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
শনিবার সকালে চেন্নাইয়ের কাছে অবস্থান করছিল নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দুপুর নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়ার কথা ঝড়ের। এর প্রভাবে, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে।