আজকাল ওয়েবডেস্ক : বড়দিন এবং বর্ষবরণের রাতে এমনিতেই কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়। এবারেও ব্যতিক্রম হবে না। গত বছরের তুলনায় এবার পুলিশের সংখ্যা থাকবে আরও বেশি। এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে। উৎসবের দিনগুলিতে এমনিতেই বাড়তি সতর্ক থাকে প্রশাসন। তাই বড়দিন এবং বর্ষবরণের দিনে বাড়তি ঝুঁকি নিতে নারাজ প্রশাসনের কর্তারা। প্রতিবারই এই দিনগুলিতে আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট। কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। উৎসবের এই দিনগুলিতে পার্ক স্ট্রিটের হোটেলগুলিতে থাকবে বাড়তি নজরদারি। বছর শেষে এই হোটেলগুলিতে অগ্রিম ঘর যারা বুক করছেন তাদের তথ্যও থাকছে পুলিশের কাছে। এমনিতেই পার্ক স্ট্রিট হাই সিকিউরিটি জোন। তাই থাকবে বাড়তি নজরদারি। গত বছরে যেখানে ৩ হাজার পুলিশ ছিল সেখানে এবারে আরও বাড়তি পুলিশ থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি থাকবে প্রশাসনের কড়া নজরদারি।
PARK STREET : বড়দিন-বর্ষবরণে পার্ক স্ট্রিটে থাকবে আরও বেশি পুলিশ
















