আজকাল ওয়েবডেস্ক: কাঁধে ছোট অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। শুক্রবার এসএসকেএম হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় এই খবর জানিয়েছেন। তবে এদিনই হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাড়ি ফিরে গেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানান।
পাশে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও হাসপাতালের আধিকারিকরা। হাসপাতালের একটি সূত্র জানায়, মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি টিউমারের সন্ধান পাওয়া গেছিল। পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। শেষপর্যন্ত চিকিৎসকদের পরামর্শে তিনি এদিন দুপুরে হাসপাতালে ভর্তি হন।