আজকাল ওয়েবডেস্ক:‌ মহাদেব অনলাইন ডেটিং অ্যাপের অন্যতম মালিক রবি উপ্পল গ্রেপ্তার দুবাইয়ে। তাঁকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করেছিল। দ্রুত তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হবে। সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছিল আগেই। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যাঁরা রেজিস্ট্রার করতেন, তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। মূল কাজটা চলত সংযুক্ত আরব আমিরশাহী থেকে। সব মিলিয়ে ৬ হাজার কোটি টাকার লেনদেনের কথা জানা গিয়েছে। 
বেটিং অ্যাপের অন্যতম মাথা মূলচক্রী সৌরভ চন্দ্রকার ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিয়ে করেন। তাঁর বিয়েতে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। এবার আরেক চক্রী রবি উপ্পলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করলে এই মামলার অনেক দিক উঠে আসবে বলে মনে করা হচ্ছে।