আজকাল ওয়েবডেস্ক: হ্যালোইন নিয়ে গোটা বিশ্বে এখন উন্মাদনা তুঙ্গে। আমেরিকা বর্তমানে একটি ভোট চালু রয়েছে। সেখানে বাদুড়দের প্রসঙ্গটি সবথেকে বেশি দূরত্ব দেওয়া হয়েছে। তারা এই সপ্তাহটিকে বাদুড় সপ্তাহ বলে পালন করে। তারা নিজেদের পছন্দমত বাদুড়দের ভোট দেয়। এর প্রধান কারণ হল হ্যালোইন নিয়ে তারা নিজেদের মত উদযাপন করে।

 

অন্যটি হল বাদুড়দের বিষয়ে সাধারণ মানুষকে অনেক বেশি উৎসাহিত করা। যারা বাদুড় নিয়ে নানা ধরণের অবিশ্বাসের শিকার তারা যেন এই প্রাণী নিয়ে ভুল না বোঝে। এই ধরণের প্রাণী থেকে মানুষদের কোনও ক্ষতিসাধন হয় না। বাদুড় থেকে মানুষের দেহে যেকোনও রোগ ছড়ানোর সম্ভাবনা মাত্র ১ শতাংশ। ২০১৯ সাল থেকে এই ভোটিং চালু করা হয়েছে। তারপর যত দিন গিয়েছে ততই এর উন্মাদনা বেড়েছে।

 

গত বছরের বিজয়ী প্রতিযোগী যে ছবি পাঠিয়েছিলেন সেখানে যে বাদুড়টিকে দেখা গিয়েছিল সেটি ছিল অত্যন্ত বিরল প্রজাতির। আমেরিকায় তাই হ্যালোইনকে এই বাদুড়দের জুড়ে দেওয়া হয়েছে। সেখানে দেড় ইঞ্চির বাদুড় থেকে শুরু করে বড় বাদুড়ের ছবি তোলা হয়। তারপর সেগুলি নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। বহু সিনেমার পর্দায় যেমন দেখানো হয় বাদুড়কে ভূত হিসাবে। সেটাই এখানে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষকে শিক্ষিত করার চেষ্টা করা হয়েছে মাত্র।