আজকাল ওয়েবডেস্ক: পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা ও তার পরবর্তী অপারেশন সিন্দুর নিয়ে বার্তা দিতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্র। স্পেনে এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভারতের জাতীয় ভাষা কী? জবাবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি।
কী এমন জবাব দিলেন এই ডিএমকে সাংসদ? কানিমোঝি বলেন, "ভারতের জাতীয় ভাষা হল ঐক্য এবং বৈচিত্র্য। এই প্রতিনিধিদল বিশ্বকে সেই বার্তাই দিতেই এসেছে। আজকের সময়ে দাঁড়িয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।" অর্থাৎ কামিমোঝি বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টিকে তুলে ধরেন।
#WATCH | Madrid, Spain: While addressing the Indian diaspora, DMK MP Kanimozhi said, "The national language of India is unity and diversity. That is the message this delegation brings to the world, and that is the most important thing today..." pic.twitter.com/cVBrA99WK3
— ANI (@ANI)Tweet by @ANI
উল্লেখ্য, জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-তে প্রস্তাবিত তিন-ভাষা সূত্র নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে মুখর ডিএমকে।
স্পেনে ভারতের প্রচারের নেতৃত্ব দিচ্ছেন কানিমোঝি
অপারেশন সিন্দুর এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের কূটনৈতিক প্রচার কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সাতটি প্রতিনিধিদলের মধ্যে একটির নেতৃত্ব দিচ্ছেন ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি।
কানিমোঝি ছাড়াও, এই প্রতিনিধি দলে রয়েছেন সমাজবাদী পার্টির রাজীব কুমার রাই, বিজেপির ব্রিজেশ চৌত্তা, আরজেডির প্রেম চাঁদ গুপ্তা, আপের অশোক মিত্তল এবং ইইউ ও নেপালে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত মঞ্জীব সিং পুরী।
পাঁচ দেশের সফরের শেষ পর্যায়ে গত শনিবার স্পেনে পৌঁছয় দলটি। সফরকালে, দলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্সের নীতির বিষয়ে স্প্যানিশ সরকারের সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে ভারতের অবস্থান তুলে ধরেন।
