মাত্র এক ঘণ্টায় বেনজির ক্ষয়ক্ষতি। প্রায় আট লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে রক্তাক্ত হল ভারতের দালাল স্ট্রিট। বৃহস্পতিবার সকালে রীতিমতো মাথায় হাত বিনিয়োগকারীদের।
2
8
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার সকালে একধাক্কায় বিরাট পতন সেনসেক্স ও নিফটিতে। যার জেরে মাত্র এক ঘণ্টার মধ্যেই ৭.৬ লক্ষ কোটির সম্পদ উধাও হয়ে গেছে বিনিয়োগকারীদের।
3
8
আজ সকালে মার্কেট খোলার পর বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজারমূল্য কমে ৪৩০.৯৯ ট্রিলিয়ন টাকায় নেমে আসে। যা বুধবার ছিল ৪৩৮.৬৩ ট্রিলিয়ন টাকা।
4
8
বিএসই সেনসেক্সের সূচক ১,৫৪৮.৮৫ পয়েন্ট কমে যায়। বিএসই সেনসেক্সের সূচক কমে দাঁড়ায় ৭৫,১৫৫.২৮-তে। অন্যদিকে, ৪৫৮.৩৫ পয়েন্ট কমে যায় এনএসই নিফটি ৫০-এর সূচক। এটি দাঁড়ায় ২৩,৩১৯.৪৫ পয়েন্টে।
5
8
শেয়ার বাজারে আবারও বিরাট ধাক্কার কারণ কী? ওয়াকিবহাল মহলের দাবি, ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ এবং দুর্বল বৈশ্বিক বাজারের পরিস্থিতিই এর জন্য দায়ী।
6
8
ইরান ও ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে শুরু থেকেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ফলে জ্বালানি বাজারেও বিরাট ধস নেমেছে।
7
8
এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারেও ধস নেমেছে এদিন। এদিন এই ব্যাঙ্কের শেয়ার ৩.৬৫ শতাংশ কমে ৮১২.৫০ টাকায় এসে দাঁড়িয়েছে। এর জেরেই সেনসেক্সকে ৩৭৩ পয়েন্ট নিচে নামিয়েছে।
8
8
পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক মিলে সূচক থেকে আরও ২২০ পয়েন্ট কমিয়ে দিয়েছে এদিন। লারসেন অ্যান্ড টুব্রো, বাজাজ ফাইন্যান্স, ইটার্নাল লিমিটেডের মতো একাধিক বড় কোম্পানির বড় ধাক্কার সম্মুখীন হয়েছে।