হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রির সময়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ১৯ মার্চ থেকে শুরু হয়ে গেল এই বিশেষ দিন। জেনে নিন রাশি অনুযায়ী এই ৯ দিন কোন টোটকা করলে ভাগ্যের হাল ফিরবে। ছবি- সংগৃহীত
2
8
মেষ এবং বৃশ্চিক: দেবীকে এই ৯ দিন গুড়ের অথবা লাল রঙের মিষ্টি দিয়ে পুজো দিন। একই সঙ্গে ছিন্নমস্তার জপ করুন, ওম ছিন্নমস্তা নমঃ ও। জীবনে যত বাধা আসছে সব দূর হবে। ছবি- সংগৃহীত
3
8
বৃষ এবং তুলা: সৌভাগ্যের জন্য দেবী মহাগৌরীর পুজো দিন। সাদা ফুল দিয়ে দেবীর পুজো করুন। এবং ৬ জন কুমারীকে ভোজন করান। এতে আর্থিক সমস্যা দূর হবে। ছবি- সংগৃহীত
4
8
মিথুন এবং কন্যা: দেবী ব্রহ্মচারিণীর পুজো করুন। সবুজ ফুল এবং মুগ ডালের হালুয়া অর্পণ করুন। এতে কেরিয়ারে উন্নতি করবেন। ছবি- সংগৃহীত
5
8
কর্কট: দেবী সিদ্ধিদাত্রীর পুজো করুন। দুধ এবং মিষ্টি অর্পণ করুন। এতে জীবনের সমস্ত অশান্তি দূর হবে। ছবি- সংগৃহীত
6
8
সিংহ: দেবী কুষ্মান্ডাকে তুষ্ট করতে লাল চন্দন দান করুন মন্দিরে। এতে মান, সম্মান বাড়বে। ছবি- সংগৃহীত
7
8
ধনু এবং মীন: দেবী চন্দ্রঘণ্টার আরাধন করুন। হলুদ মিষ্টি এবং চানার ভোগ দিন দেবীকে। ভাগ্য প্রসন্ন হবে। কাজে সফল হবেন। ছবি- সংগৃহীত
8
8
মকর এবং কুম্ভ: দেবী কালরাত্রির পুজো করুন সমস্ত নিয়ম আচার মেনে। কালো তিল দান করুন শনিবার। এতে রোগ বালাই দূরে থাকবে। আইনি ঝামেলা থেকে মুক্ত হবেন। ছবি- সংগৃহীত