মধ্যপ্রাচ্যে এখনও অশান্তির আঁচ কমেনি। ধিকিধিকি জ্বলছেই। এমন অবস্থায় দেশে এলপিজি সিলিন্ডারের সংকট দেখা দিতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকেই। গ্যাস বাঁচাতে চাইছেন? বিকল্প হিসেবে আগুন ছাড়াই রাঁধতে পারেন এই ৬ পদ। ছবি- সংগৃহীত
2
5
স্প্রাউট: সোয়াবিন, ছোলা, মটর, ইত্যাদি সারারাত ভিজিয়ে রেখে স্প্রাউট হতে দিন। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিনে ঠাসা। এর সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচিয়ে, নুন ছড়িয়ে খেতে পারেন। চাইলে চাট মশলা এবং লেবুর রস দিতে পারেন। পেট ভরা থাকবে, পুষ্টি গুণেও ভরা। ছবি- সংগৃহীত
3
5
দই চিড়ে: চিড়ে ধুয়ে সেটাকে টক দই এবং চিনি দিয়ে খান। চটজলদি হবেও, পেট ভরবে আবার পুষ্টিও পাবেন। ছবি- সংগৃহীত
4
5
ছাতু: ছাতু খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। গরমে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে এটি। ছাতু জলে গুলে এক গ্লাস খেতে পারেন। অথবা ছাতুর সঙ্গে লেবুর রস, ভাজা জিরে গুঁড়ো, বিটনুন, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে মিশিয়ে খেতে পারেন। এতেও ভরপুর পুষ্টি পাবেন। ছবি- সংগৃহীত
5
5
স্যান্ডউইচ: স্যান্ডউইচ পছন্দ নয় এমন মানুষ খুবই কম। পাউরুটিতে বাটার ছড়িয়ে মেয়োনিজ বা চাটনি দিয়ে পছন্দের সবজি দিয়ে একটু গ্রিল করে নিন। ছবি- সংগৃহীত