আজকাল ওয়েবডেস্ক: বিহারে গোপালগঞ্জের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে যা মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। হুসেনপুর গ্রামের বাসিন্দা সোনি কুমারি। বয়স ১৫ বছর এবং সে শারীরিকভাবে অসুস্থ, চলাচলে অক্ষম। পড়াশোনার জন্য প্রতিদিন প্রায় ২ কিলোমিটার পথ বাড়ি থেকে তাকে যাতায়াত করতে হয় । বাড়ি থেকে স্কুল যাতায়াত এর সময় তাঁকে নানা সমস্যার সামনে পড়তে হয়। কখনও সঙ্গে কেউ না থাকার অভাবে নিজের ভার নিজেকে সামলে নিয়ে তাকে চলাফেরা করতে হত। কখনও তাকে ধীরে ধীরে হেঁটে যাওয়া আসা করতে হত আবার কখনও হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হত ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি সরকারের নজরে আসে। দেশজুড়ে সমালোচনার পর বিহার সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। গোপালগঞ্জ জেলার জেলাশাসক পবন কুমার সিনহা তার জন্য একটি তিন চাকার বিশেষ সাইকেলের ব্যবস্থা করে দেন এবং বিশেষভাবে সক্ষম সোনি কুমারিকে উপহার দেন যাতে সে সহজে স্কুলে যাতায়াত করতে পারে। সরকারের দেওয়া উপহার সঙ্গে নিয়ে সোনি কুমারির ছবিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
&t=4s
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছুদিন পর সাইকেলটি খারাপ হয়ে যায়। সাইকেলটি অত্যন্ত নিম্নমানের ছিল বলেই অভিযোগ উঠছে। ব্যবহারের মাত্র তিন-চারদিনের মাথায় সাইকেলটি অকেজো হয়ে পড়ে। ফলে সোনি কুমারিকে আবারও সমস্যার সম্মুখীন হতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের বিপক্ষে অনেকেই বলেছেন শুধু সাহায্য করাই যথেষ্ট নয় সঙ্গে গুনমানের দিকটিও দেখা উচিত।
