আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহিন উদ্যোগ। পিরিয়ডস লিভ চালু হল সিকিম বিশ্ববিদ্যালয়ে। ঋতুমতী হলে এবার থেকে একদিন ছুটি পাবেন সিকিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নভেম্বর মাসে সিকিম ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এসইউএসএ) সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লক্ষুমান শর্মা গত৪ঠা ডিসেম্বর এই ছুটির বিজ্ঞপ্তি জারি করেছেন।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেছেন, "পরীক্ষার দিন ছাড়া উপাচার্য সিকিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পিরিয়ডসের সময় মাসে একদিনের ছুটিপাবেন। এটা বড় সিদ্ধান্ত।" সিকিম বিশ্ববিদ্যালয়ে যেকোনও পড়ুয়ার ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। না হলে সে পরীক্ষার বসতে পারবেন না। এক্ষেত্রে পিরিয়ড লিভ তা থেকে বাদ যাবে। 

এর আগে চলতি বছরের মে মাসে সিকিম বিচারবিভাগে কর্মরতা মহিলাদের পিরিয়ড় লিভ চালি হয়েছিল। সিকিম ছাড়াও বিহার ও কেরল সরকার মহিলা কর্মীদের জন্য প্রতি মাসে এই  পিরিয়ডসের দিনগুলিতে ছুটির ব্যবস্থা করেছে। এক্ষেত্রে মাসের যে সময়টাতে মহিলা কর্মীদের পিরিয়ডস হবে সেই সময়তে সেই মহিলা-কর্মী আধিকারিকরা ছুটি পাবেন। এই সময়টাতে তাঁদের কোনও বেতন কাটা হবে না। তাঁরা মাসের ওই সব দিনগুলিতে সবেতন ছুটি নিতে পারবেন। 

তবে, এক্ষেত্রে চিকিৎসকদের কাছে লিখিয়ে আনতে হবে যে ওই দিনগুলিতে সংশ্লিষ্ট কর্মী-আধিকারিকের ছুটির প্রয়োজন রয়েছে। সেই মতো ছুটির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে সরকারি চিকিৎসকের কাছ থেকে লিখিয়ে আনতে হবে। তারপরই ছুটি মিলবে।