ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন অস্কার ব্রুজোঁ। স্প্যানিশ লা লিগার ক্লাব সেল্টা ভিগোর সমর্থক লাল-হলুদের প্রাক্তন কোচ অস্কার।
2
8
অস্কার ব্রুজোঁর সঙ্গে সেল্টা ভিগোর
সম্পর্ক অত্যন্ত গভীর। ছোটবেলা থেকেই ক্লাবটির একনিষ্ঠ সমর্থক অস্কার। ক্লাবের যুব দলে খেলেছেন এবং যুব পর্যায়ের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
3
8
অস্কারের স্মৃতিজড়িত সেল্টা ভিগোয় খেলা ফুটবলার এবার মোহনবাগানের জার্সি পরে মাঠ কাঁপাবেন।
4
8
২০১৫ সালের ৭ আগস্ট স্পেনের লা লিগার ক্লাব সেল্টা ভিগোর সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তিনি ক্লাবটির হয়ে প্রথম ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। ম্যাচটি ড্র হয়েছিল।
5
8
যদিও তিনি লা লিগায় কখনওই পুরোপুরি নিজের অবস্থান পোক্ত করতে পারেননি, তবুও স্লোভাকিয়ার স্লোভান ব্রাতিস্লাভার হয়ে তিনি নিজের কেরিয়ারের অন্যতম সফল সময় কাটান। সেখানে তিনি দু'টি স্লোভাক সুপার লিগা জেতেন।
6
8
ইউরোপে কেরিয়ারের শুরুর দিকে তাঁকে স্নেহভরে ‘সার্বিয়ান এল শারাওয়ি’ নামে ডাকা হত।
7
8
শোনা যাচ্ছে ২.৮৫ কোটি টাকার বিনিময়ে তিনি ২ বছরের জন্য চুক্তিতে সই করেছেন মোহনবাগানে।
8
8
তিনি দেয়ান ড্র্যাজিচ। ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। এফসি গোয়াতে খেলেছেন তিনি। এবার তাঁর নতুন ঠিকানা মোহনবাগান। একসময়ে লা লিগায় অস্কার ব্রুজোঁর ক্লাবে খেলা ফুটবলার এবার কলকাতা কাঁপাবেন।