রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে চলে এল আরেকটি বড় আপডেট। অক্টোবর নয়, জুলাই থেকেই থেকে কি বাড়ছে ডিএ? চলতি মাসেই কি অ্যাকাউন্টে ঢুকবে মহার্ঘ ভাতা?
2
10
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই ডিএ ও পে কমিশন নিয়ে বড়সড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে হাসি ফুটেছে সরকারি কর্মীদের মুখে।
3
10
রাজ্যে পূর্ণাঙ্গ বাজেটেও ছিল ডিএ ঘিরে চমক। সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের জন্য একধাক্কায় ২০ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
4
10
ষষ্ঠ পে কমিশনের অধীনে আগে ১৮ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মীরা। ২০ শতাংশ বেড়ে এবার ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা।
5
10
যদিও, তার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীরা ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।
6
10
সরকারের এই সিদ্ধান্ত ও ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অগণিত সরকারি কর্মী ও শিক্ষকরা। এবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আরেকটি দাবি জানিয়েছেন।
7
10
স্বপন মণ্ডলের দাবি, সরকারের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর এখনও ২২ শতাংশ ফারাক রয়েছে। এই ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মেটানোর দাবি জানিয়েছেন তিনি।
8
10
অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি, অক্টোবরের পরিবর্তে জুলাই থেকেই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হোক।
9
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই সপ্তম পে কমিশন নিয়ে ঘোষণা করা হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, এর মধ্যেই ডিএ আর বাড়ানো হতে পারে।
10
10
আগামী বছর জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশনের অধীনে বেতন কাঠামো চালু হতে পারে এই রাজ্যে। তার আগেই ডিএ ঘিরে জটিলতা কাটাতে পারে শুভেন্দু অধিকারীর সরকার।