আজকাল ওয়েবডেস্ক: বাংলায় "ভারত জোড়ো ন্যায় যাত্রা"র মাঝেই সভা বাতিল করে দিল্লির উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আসাম সীমানা পার করে উত্তরবঙ্গের কোচবিহারে বক্সিরহাটে পৌঁছন রাহুল। তাঁকে স্বাগত জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বক্সিরহাটে জনসভা করেই তড়িঘড়ি করে দিল্লির উদ্দেশে রওনা দেন রাহুল।
এদিন খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারা পৌঁছন রাহুল। হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লিতে পাড়ি দেন কংগ্রেস নেতা। দলীয় সূত্রে খবর, ২৮ জানুয়ারি ফের বাংলায় যোগ দেবেন রাহুল গান্ধী। কী কারণে হঠাৎ সভা বাতিল করে দিল্লি গেলেন রাহুল, তা জানা যায়নি।
বৃহস্পতিবারেই খাগড়াবাড়ি, ঘোকসাডাঙা, ফালাকাটায় রাহুলের জনসভা ছিল। তিনটি সভা বাতিল করেই দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি।