রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। তারপরেই বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে আমানত টানার প্রতিযোগিতা বেড়েছে।
2
8
ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়ানোর ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত এই বেসরকারি ব্যাঙ্ক।
3
8
নতুন সুদের হার অনুযায়ী, সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৭.৯৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.৪৫ শতাংশ।
4
8
নতুন সুদের হার চলতি বছর ২০ জুন থেকে কার্যকর হয়েছে।
5
8
বন্ধন ব্যাঙ্কের সংশোধিত সুদের হার অনুযায়ী, দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের এফডি-তে সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৭.৯৫ শতাংশ সুদ পাবেন। একই মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ।
6
8
তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের আমানতে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ এবং সাধারণ গ্রাহকদের জন্য ৭.২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
7
8
এক বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার আকর্ষণীয়। এই মেয়াদে সিনিয়র সিটিজেনরা ৭.৫০ শতাংশ এবং সাধারণ গ্রাহকরা ৭ শতাংশ সুদ পাবেন।
8
8
শুধু ইফডি নয়, ৫ লক্ষ টাকার বেশি এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সে এখনও ৬.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।