বীরেন ভট্টাচার্য, দিল্লি: নৌসেনা বাহিনীর জন্য ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত। ইতিমধ্যেই সে বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। গত জুলাইয়ে এই রাফাল যুদ্ধবিমানগুলি ফ্রান্সের থেকে কেনার প্রস্তাবে অনুমোদন দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রাথমিকভাবে এগুলি সংযুক্ত করা হবে দেশে তৈরি করা যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তের সঙ্গে।
সম্প্রতি প্যারিস গিয়েছিলেন রাজনাথ সিং। তাঁর সেই সফরের সময়েই এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হয় বলে সূত্রের খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, ফ্রান্সের সংস্থা দাসোর থেকে দুই দেশের মধ্যে সরকারিস্তরে এই যুদ্ধবিমান কেনার বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে ফ্রান্সকে। সেদেশের জবাব পেলেই দাম এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে বলে সরকারি সূত্রের খবর। চলতি মাসের গোড়ার দিকে দিল্লি এসেছিলেন দাসোর চেয়ারম্যান এবং সিইও ইরিক ট্রাপিয়ার। গত জুলাইয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, যুদ্ধবিমান এবং অন্যান্য অস্ত্র কেনা হবে দুই দেশের সরকারিস্তরে আলোচনার পর। ফ্রান্সের থেকে বায়ুসেনার জন্য এখনও পর্যন্ত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত। বায়ুসেনার জন্য আরও দুটি যুদ্ধবিমান কেনা হতে পারে বলে সূত্রের খবর।