আজকাল ওয়েবডেস্ক : রাজস্থান নির্বাচনের আগে হাত মিলিয়েছেন অশোক গেহলট এবং শচীন পাইলট। শনিবার নির্বাচন। তার আগে শচীন পাইলটের ভোট নিয়ে একটি ভিডিও শেয়ার করলেন অশোক গেহলট। নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেন গেহলট। ভিডিওতে শচীন বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরে রাজস্থানের বিভিন্ন অংশে তারা ভ্রমণ করেছেন। কথা বলেছেন নাগরিকদের সঙ্গে। এরপরই যে ফিডব্যাক তিনি দেখেছেন তাকে রাজস্থানে ফের ক্ষমতা দখল করবে কংগ্রেসই। রাজস্থানের রাজনীতির ধারা দেখলে দেখা যায় প্রতি ৫ বছর অন্তর এখানে সরকার বদল হয়। ৫ বছর বিজেপি তো ৫ বছর কংগ্রেস। তবে এবার এই ধারাকে ভাঙবে কংগ্রেস। হাতের ওপরেই যেন সকলের ভরসা থাকে কারণ হাই পারে রাজস্থানের মানুষের হাত ধরতে, জানান শচীন পাইলট। তবে রাজনীতির কারবারিরা মনে করছেন গেহলট এবং পাইলটের মধ্যে চাপা উত্তেজনা এখনও বজায় রয়েছে। তবে দলের কথায় তারা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করছেন। আগামীদিনে যদি কংগ্রেস রাজস্থানে ক্ষমতায় আসে তবে সহজে বোঝা যাবে এই দুজনের মধ্যে সম্পর্ক কতটা জোড়া লেগেছে।