আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর বিতর্ক। দেখা যায়, এক ভদ্রলোক এক মহিলার কাছে যান। মহিলাটি এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে। অদ্ভুতভাবে তিনি তাঁকে কিছু সাহায্য করার পরিবর্তে একটি কনডমের প্যাকেট দান করেন। এই নিয়ে শুরু হয় হইচই।
জানা গিয়েছে, দীপাবলীর সময় তোলা হয়েছিল এই ভিডিওটি। মূলত, দুর্যোধন নামে এক ব্যবহারকারী তাঁর এক্স হ্যান্ডেলের ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি দেখার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কনডমের প্যাকেটটি মহিলার হাত থেকে কোলে থাকা বাচ্চা নিয়ে টানতে থাকে। ভিডিও পোস্ট করা হয় গত ৩১ অক্টোবর।
পরে অবশ্য ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি মুছে ফেলেন। ভিডিওটিতে ডাক্তারটির ক্যাপশন ছিল রাস্তায় থাকা ভিক্ষুকদের জন্য এটাই সবচেয়ে ভালো উপহার।
সমালোচনার ঢেউ ওঠে সোশ্যাল মিডিয়াজুড়ে। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি অত্যন্ত অনুপযুক্ত এবং আপত্তিকর। এই ধরনের কিছু একজন ভিক্ষুককে ভিক্ষা হিসেবে দেওয়া যায় না। একজন ডাক্তার বা দায়িত্বশীল নাগরিক হিসেবে, কারও সঙ্গে মজা করার জন্য লজ্জা দেওয়া ঠিক বলে মনে করেন?
অন্য একজনের মন্তব্য, এটা যে কারও জন্য যথেষ্ট লজ্জাজনক, কিন্তু এটি একজন ডাক্তারের কাছ থেকে বরং বেশি হতাশাজনক। একজন ব্যক্তি উল্লেখ করেছেন, রাস্তার ধারের ভিক্ষুকদের এইভাবে সাহায্য করে গর্ভনিরোধ সম্পর্কে সচেতনতা বাড়ানো যায় না।
সবচেয়ে লাইক পেয়েছে যে ভিডিওটি সেখানে বলতে শোনা যাচ্ছে এক ব্যক্তিকে। তিনি বলছেন, কীভাবে ভদ্র হতে হয় তার ধারণা নেই। কিন্তু একজন ডাক্তার যিনি এইভাবে একজনকে সাহায্য করছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সঙ্গে ওই ধরনের ক্যাপশন সেটা সত্যি লজ্জাজনক এবং ঘৃণ্য।
