আজকাল ওয়েবডেস্ক: প্রবল সমস্যায় ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ঘোষণা করল তাঁরা কংগ্রেসকে লোকসভা নির্বাচনে ১১ টি আসন ছাড়বে। যদিও সূত্রের খবর, অখিলেশের এই প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস শিবির। অখিলেশ যাদব বলেন, কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তাতেই যাচ্ছে সমাজবাদী পার্টি। যদি এই ১১ টি আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয় তবে বিজেপি চাপে পড়ে যাবে। জয়ের ক্ষেত্রে এটা বড় ভূমিকা পালন করবে। উত্তরপ্রদেশ কংগ্রেস যদিও জানিয়ে দিয়েছে তাঁরা এই প্রস্তাব মানছেন না। এটা অখিলেশের সিদ্ধান্ত, তাঁদের নয়। প্রসঙ্গত, অখিলেশ যাদবের এই ঘোষণা সেই সময় হল যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পাঞ্জাবে আপ কংগ্রেসের সঙ্গে জোট করবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।
AKHILESH YADAV: উত্তরপ্রদেশে আসন রফা ঘোষণা করল সমাজবাদী পার্টি, মানতে নারাজ কংগ্রেস















