বর্ষা ঢোকার পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমেছে গরমের দাপট। কিন্তু ভরা বর্ষায় যে ছবি থাকার কথা তার সিকিভাগও চোখে পড়ছে না।
2
8
সপ্তাহান্তে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।
3
8
দক্ষিণবঙ্গেও জেলায় জেলায় সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
8
রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
5
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
6
8
অন্যদিকে, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
7
8
দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
8
8
শনিবার শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।