আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে মদ নিষিদ্ধ বহু বছর আগেই। তবুও বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে বিহারে।
এবার বিহারের সীতামারহি জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হল ৩ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন একজন। শনিবার পুলিশ সূত্রে খবর, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন একজন। এছাড়া চিকিৎসা চলাকালীন ওই হাসপাতালেই একজন মারা যান। মৃত্যুর কারণ জানতে তাঁর দেহ ময়না তদন্ত করা হবে। অন্যদিকে বিষমদ কাণ্ডের তদন্ত চলাকালীন ওই জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে দেহ পুড়িয়ে ফেলেছে পরিবার। পুলিশের অনুমান, বিষমদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারপরও বিভিন্ন জেলায় বিষমদ বিক্রিতে রাশ টানা যায়নি। চলতি বছরে এপ্রিল মাসেই বিষমদ খেয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে পূর্ব চাম্পারান জেলায়। গতবছর ডিসেম্বরে বিহারে বিষমদ খেয়েই ৭২ জনের মৃত্যু হয়েছে।