ডিম যে কেবল প্রোটিনের একটি ভাল উৎস সেটাই নয়, এটি রূপচর্চাতেও ব্যবহৃত হয়। সেটা হেয়ার মাস্ক হিসেবে হোক, বা ফেস মাস্ক। জেনে নিন মুখে নিয়মিত ডিমের প্যাক লাগালে কী উপকার পাবেন। এবং কী করে আগে থেকে পচা ডিম চিনতে পারবেন। ছবি- সংগৃহীত
2
7
উজ্জ্বল-জেল্লাদার ত্বক চান? তাহলে কফি পাউডারের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। অন্তত ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বক হবে স্মুদ, উজ্জ্বল। ছবি- সংগৃহীত
3
7
এছাড়া ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে লাগান। মিনিট ১৫ পর গরম জলে মুখ ধুয়ে নিন। এতেও রোমকূপে জমে থাকা ময়লা দূর হবে। ছবি- সংগৃহীত
4
7
ত্বক নিষ্প্রাণ হয়ে গিয়েছে? হাল ফেরাতে একটি ডিমের সাদা অংশের সঙ্গে ৭-৮ টি আঙুর মিশিয়ে ঘুরিয়ে নিয়ে সেটা মুখে লাগান। মিনিট ১৫ রেখে ধোয়ার পর দেখবেন ত্বকের উজ্জ্বলতা। ছবি- সংগৃহীত
5
7
তবে নিয়মিত ডিমের প্যাক মুখে ব্যবহার না করাই ভাল। এতে অনেক সময় সংক্রমণের ঝুঁকি বাড়ে। ত্বক রুক্ষ হয়ে যায়। জ্বালা, চুলকানি হতে পারে। ছবি- সংগৃহীত
6
7
এবার প্রশ্ন ডিম যে রূপচর্চায় ব্যবহার করবেন, সেটা পচা কিনা কী করে বুঝবেন? জলে দিন ডিম। যদি ডিম না ভাসে তাহলে বুঝবেন সেটা টাটকা। আর যদি পচা হয় তাহলে সেটা ভাসবে। ছবি- সংগৃহীত
7
7
এছাড়া ডিম পচে গেলে সেটা ফাটালেই বোঁটকা গন্ধ পাবেন। তখন সেটা ফেলে দেবেন। ডিমের খোসা দেখেও চিহ্নিত করা যায় পচা ডিম। সবুজ হয়ে গেলে বা গায়ে কালো বা সবুজ ছোপ থাকার অর্থ সেই ডিম পচা। ছবি- সংগৃহীত