ফ্রিজের মধ্যেই ডিম পচে গিয়েছে? বিশ্রী গন্ধ ছড়াচ্ছে ফ্রিজ খুললেই? দুর্গন্ধে টেকা দায় হয়েছে বাড়িতে? তাহলে জেনে নিন কী করলে সহজেই ফ্রিজ থেকে ডিমের এই পচা গন্ধ দূর করতে পারবেন। ছবি- সংগৃহীত
2
7
সবার প্রথমে ফ্রিজে যত ডিম আছে সব বের করে নিন। যে বা যে ক'টা ডিম পচে গিয়েছে সব ফেলে দিন। এবার ফ্রিজ বন্ধ করে সমস্ত খাবার এবং অন্যান্য যা জিনিস আছে বাইরে বের করে দিন। তারপর ফ্রিজ পরিষ্কার করুন। পরিষ্কার করার পর ফ্রিজ খোলা অবস্থায় রাখুন অন্তত ঘণ্টা দুই তিন। এতে বোঁটকা গন্ধ দূর হবে। ছবি- সংগৃহীত
3
7
ডিম রাখেন যেখানে সেই জায়গাটি খুলে ভাল করে পরিষ্কার করুন। স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে, সাবান জল ধুন। নইলে কিন্তু কেবল মুছে নিলে গন্ধ যাবে না। ছবি- সংগৃহীত
4
7
ডিম যেখানে রাখেন সেই জায়গাটি ছাড়া, বাকি গোটা ফ্রিজও সাবান জল দিয়ে পরিষ্কার করুন। ভাল করে র্যাকগুলো ধুয়ে নিন।ছবি- সংগৃহীত
5
7
এবার একটি বড় প্লেটে কফি পাউডার ছড়িয়ে সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। অন্তত ঘণ্টাখানেক রাখবেন। এতে পচা ডিমের গন্ধ অনেকটাই কমে আসবে। ছবি- সংগৃহীত
6
7
এছাড়া ফ্রিজ থেকে পচা ডিমের দুর্গন্ধ তাড়ানোর অন্যতম সেরা উপায় একটি বাটিতে সাদা ভিনেগার রাখুন। আর একটি বাটিতে সাদা ভিনেগারে চোবানো পাউরুটি রাখুন। এই দুটো জিনিস সারারাত খালি ফ্রিজে রেখে দিন। দরজা বন্ধ রাখবেন ফ্রিজের। এটি পচা গন্ধ তাড়াতে সাহায্য করবে। ছবি- সংগৃহীত
7
7
যদি দেখেন এরপরও পচা ডিমের বোঁটকা গন্ধ যাচ্ছে না, তাহলে অন্তত কয়েক দিন ফ্রিজ বন্ধ রেখে দরজা খুলে রাখুন। দেখবেন ধীরে ধীরে সেটা কমে গিয়েছে। নইলে এই গন্ধ থাকাকালীন অন্য খাবার বা জিনিস রাখলে তার থেকেও গন্ধ বের হতে পারে। ছবি- সংগৃহীত