বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি।
2
12
নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
3
12
তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে।
4
12
যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
5
12
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একাধিক নিয়ম জারি করেছে ভারতীয় রেল। প্রতিটি ট্রেনেই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়।
6
12
এবার যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে টেকনোলজির সাহায্য নিতে চলেছে ভারতীয় রেল। ২৪×৭ ট্রেন, প্ল্যাটফর্মে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বড় পদক্ষেপ করা হয়েছে।
7
12
ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নজরদারি চালু হতে চলেছে।
8
12
স্টেশন ও ট্রেনের ভিতরের সুরক্ষা বাড়াতে এআই নজরদারি, ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার ব্যবহার বাড়াবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
9
12
সাম্প্রতিককালে রেলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এটি সমাজবিরোধীদের চক্রান্ত। নাশকতার ছক কষেই অগ্নিসংযোগ করা হয়েছে ভারতীয় রেলে।
10
12
নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়লেই ১৩৯ রেলওয়ে হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
11
12
সম্প্রতি নয়াদিল্লির রেল ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশজুড়ে ভারতীয় রেলে নিরাপত্তা আরও জোরদার করতেই একগুচ্ছ পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
12
12
রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ আরও বাড়ানো হবে। পাশাপাশি স্টেশন ও রেললাইনে নজরদারি বাড়াতে এআই ও ড্রোনের ব্যবহার করা হবে।