সুরা-প্রেমীদের জন্য দুঃসংবাদ। প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না মদ!
2
7
ভুল নয়, ঠিকই পড়ছেন। এমনই নির্দেশ দিয়েছে ভারতেরই এক রাজ্য।
3
7
মিজোরামে সাধারণের মদ্যপান নিষিদ্ধষ তবে চালু হয়েছে বিশেষ 'রেড কার্ড' পারমিট। যার মাধ্যমে কঠোর শর্তে ও চিকিৎসার প্রয়োজনে কেউ মদ রাখা, পান করার অনুমতি পেতে পারেন।
4
7
চিকিৎসার জন্য প্রেসক্রিপশনে মদের প্রয়োজনীয়তার কথা লেখা থাকতে হবে। যা শুরুতে যাচাই করবে স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেখান থেকে অনুমোদনের পর আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ মদ বিক্রিতে ছাড়পত্র দেবে।
5
7
'রেড কার্ড' পারমিট থাকলে কেনা যাবে অনুমোদিত পরিমাণ মদ। তবে তা, জনসমক্ষে পান নিষিদ্ধ।
6
7
এই কার্ডের মেয়াদ এক বছর। আবেদনের ফি ছাড়াও এর জন্য বার্ষিক ৫০০০ টাকা দিতে হয়।
7
7
ভারতে এখন সম্পূর্ণ ভাবে 'ড্রাই স্টেট'-এর আওতায় মোট চারটি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 'ড্রাই স্টেট'-এর তালিকায় রয়েছে গুজরাট, বিহার, নাগাল্যান্ড, মিজোরাম ও লাক্ষাদ্বীপ।