লক্ষ্মীপুজোর ভোগে খিচুড়ি বা লুচির সঙ্গে দেবীকে নিবেদন করুন ফুলকপির রেজালা। দারুণ স্বাদের এই নিরামিষ পদ কীভাবে বানাবেন, জেনে নিন।
2
9
ফুলকপির রেজালা তৈরি করতে লাগবে ফুলকপি: ১টি (মাঝারি টুকরো করে কাটা), টক দই: ১/২ কাপ (ভাল করে ফেটানো), কাজুবাদাম ও চারমগজ বাটা: ২ টেবিল চামচ (সামান্য দুধ বা জল দিয়ে পেস্ট করা), আদা ও কাঁচা লঙ্কা বাটা: ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ, জয়ফল-জয়ত্রী গুঁড়ো: এক চিমটে (রেজালার আসল গন্ধের জন্য), কেওড়া জল বা গোলাপ জল: ১ চা চামচ, ঘি ও সাদা তেল: রান্নার জন্য পরিমাণমতো।
3
9
এছাড়াও লাগবে নুন ও চিনি: স্বাদমতো, ফোড়নের জন্য লাগবে তেজপাতা: ২টি, ছোট এলাচ: ৩-৪টি, লবঙ্গ: ৩-৪টি, দারুচিনি: ১টি ছোট টুকরো, গোটা গোলমরিচ: ৫-৬টি, চেরা কাঁচা লঙ্কা: ৪-৫টি।
4
9
প্রথমে ফুলকপির টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে জল ফুটিয়ে তাতে ফুলকপির টুকরোগুলো ২-৩ মিনিট ভাপিয়ে (ব্লাঞ্চ করে) জল ঝরিয়ে তুলে রাখুন। বেশি সেদ্ধ করবেন না, যাতে গলে না যায়।
5
9
কড়াইতে ২ চামচ ঘি এবং ২ চামচ তেল একসঙ্গে গরম করুন। তেল গরম হলে ফোড়নের মশলাগুলো (তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোলমরিচ) দিয়ে হালকা ভেজে নিন।
6
9
এবার আদা-কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এবার আঁচ কমিয়ে ফেটানো টক দই অল্প অল্প করে কড়াইতে দিয়ে সমানে নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়।
7
9
দই ভালমতো মিশে গেলে কাজুবাদাম ও চারমগজ বাটা দিয়ে দিন। মশলাটি অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।মশলা থেকে তেল আলাদা হয়ে এলে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন। মশলার সঙ্গে ফুলকপি খুব ভাল করে মিশিয়ে নিন যাতে প্রতিটি টুকরোয় মশলা কোট হয়ে যায়।
8
9
স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে দিন। এবার পরিমাণমতো উষ্ণ গরম জল দিয়ে কড়াই ঢাকা দিন এবং মাঝারি আঁচে ৫-৭ মিনিট সেদ্ধ হতে দিন, যাতে ফুলকপির ভিতরে মশলা ভালভাবে ঢুকে যায়।
9
9
ফুলকপি নরম হয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো, জয়ফল-জয়ত্রী গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা এবং কেওড়া জল ছড়িয়ে দিন। এরপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ‘স্ট্যান্ডিং টাইমে’ রেখে দিন। ব্যাস তৈরি হয়ে গেল ভোগের স্পেশাল আইটেম।