আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই ভারতেও ফের চড়তে শুরু করেছে গ্যাস সিলিন্ডারের দাম। গত জুলাই ও আগস্ট মাসে খানিকটা কমেছিল। সেপ্টেম্বর থেকে আবারও তা ক্রমেই বাড়ছে।
3
7
চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৪০.৫০ টাকা। যা জুন মাসে বেড়ে ৩১১৩.৫০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৩৭৩ টাকা।
4
7
সেপ্টেম্বরের পর অক্টোবরেও দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যদিও জুন মাসের পর থেকে সব শহরেই রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।
5
7
অক্টোবর মাসের শুরুতেই কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৫৪ টাকা। চলতি মাসে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা।
6
7
অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।