অক্টোবরের শেষে বছরের প্রথম ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরালো হচ্ছে ক্রমেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই আছড়ে পড়তে পারে অতি তীব্র ঘূর্ণিঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিমি বেগে বইতে পারে ঝড়।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দক্ষিণ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আগেভাগেই সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
3
8
রবিবার পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে বাঁক নিয়ে গভীর নিম্নচাপ পশ্চিম- উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। আগামিকাল, সোমবার সকাল থেকে পূর্ব মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।
4
8
আগামী মঙ্গলবার সকালে পশ্চিম- মধ্যে ওই ঘূর্ণিঝড় তীব্র হয়ে উঠতে পারে। ক্রমশ উত্তর পশ্চিমে এগিয়ে যেতে যেতে ঘূর্ণিঝড় তীব্রতর হয়ে উঠতে পারে। আগামী বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল পেরনোর সময়েই ঘূর্ণিঝড় অতি তীব্র আকার ধারণ করতে পারে।
5
8
মৌসম ভবনের পূর্বাভাস রয়েছে, স্থলভাগে প্রবেশের পর ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। সর্বোচ্চ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার থেকেই মৎস্যজীবীদের জন্যে সতর্কতা জারি করা হয়েছে।
6
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে।
7
8
আগামী বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
8
8
আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।