বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বৃদ্ধি। অক্টোবরের শেষ সপ্তাহে একাধিক রাজ্যে দুর্যোগের ঘনঘটা। বাদ যাবে না বাংলাও। আগেভাগেই রাজ্যে রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
2
7
গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। কোন কোন রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আগেভাগেই জানিয়ে দিল মৌসম ভবন।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। ঘূর্ণিঝড়ের মূল প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায়।
4
7
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে মঙ্গলবার ও বুধবার ওড়িশার পুরীতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।
5
7
ওড়িশার গোপালপুর, গঞ্জামে মঙ্গলবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বুধবার লাল সতর্কতা। আগামী ২৭ ও ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের উপকূলে, ২৮ অক্টোবর দক্ষিণ ওড়িশায় চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
6
7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই দু'দিন দুই জেলার একাধিক জেলায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র এই দুই রাজ্যে নয়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আরও একাধিক রাজ্যে।
7
7
আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তেলঙ্গানা, ছত্তিশগড়, বিদর্ভ, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।