অক্টোবর মাস জুড়েই উৎসবের আবহ। মাসের শেষেও চারদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্কের সব শাখা। আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
7
গত সপ্তাহে দুর্গাপুজো ও দশেরা উপলক্ষে প্রায় সব শহরেই একটানা ব্যাঙ্কে ছুটি ছিল। এমনকী কলকাতায় গত সপ্তাহে একটানা ব্যাঙ্ক বন্ধ ছিল। দুর্গাপুজো মিটলেও, অক্টোবরে ছুটির দিন এখনও শেষনি।
3
7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে অর্থাৎ ২৬ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়।
4
7
আগামী সপ্তাহে দেশের সব শহরে চারদিন ব্যাঙ্কে ছুটি থাকবে না। কয়েকটি উৎসব ও নির্দিষ্ট কিছু পার্বণের কারণে কয়েকটি শহরে ব্যাঙ্কে ছুটি থাকবে।
5
7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামিকাল, ২৬ অক্টোবর, সোমবার লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা, জম্মু, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
6
7
আগামী ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শুধুমাত্র শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
7
আগামী পয়লা নভেম্বর, রবিবার। ওই দিন দেশের সব সরকারি, বেসরকারি ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। শুধুমাত্র রবিবারেই দেশের সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে।