শনি-চন্দ্রের বিষ যোগ! আগামী ৩ দিন ১২ রাশির ভাগ্যে কী প্রভাব পড়বে?
নিজস্ব সংবাদদাতা
২৩ অক্টোবর ২০২৬ ১৯ : ৪৬
শেয়ার করুন
1
14
২৩ অক্টোবর ২০২৬ থেকে শনি ও চন্দ্রের যুতির ফলে তৈরি হচ্ছে বিষ যোগ। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই যোগের প্রভাব পড়তে পারে মানুষের মন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কর্মক্ষেত্র এবং আর্থিক পরিস্থিতির উপর। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই গ্রহের অবস্থানের কারণে কয়েকটি রাশিকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কারও সামনে আসতে পারে নতুন আয়ের সুযোগ, আবার কাউকে খরচ, সম্পর্ক ও কর্মক্ষেত্রের বিষয়ে সচেতন থাকতে হবে। মেষ থেকে মীন—কেমন কাটতে পারে আগামী তিন দিন?
2
14
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি কর্ম, দায়িত্ব ও শৃঙ্খলার প্রতীক। অন্যদিকে, চন্দ্রকে মন, আবেগ ও মানসিক অবস্থার সঙ্গে যুক্ত করা হয়। ২৩ অক্টোবর চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করায় সেখানে শনির সঙ্গে তার যুতি তৈরি হয়েছে। জ্যোতিষের ধারণা অনুযায়ী, এই সংযোগকেই বিষ যোগ বলা হয়। ২৫ অক্টোবর চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে।
3
14
মেষ: আগামী তিন দিন খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনও বড় খরচের কারণে বাজেটের উপর চাপ পড়তে পারে। ব্যবসায় ওঠানামা দেখা দিতে পারে। তাই নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করুন।
4
14
বৃষ: আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও সূত্র থেকেও অর্থ আসতে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ভাল সুযোগ সামনে আসতে পারে।
5
14
মিথুন: কর্মক্ষেত্রে সাফল্য পেতে বাড়তি পরিশ্রম করতে হতে পারে। কিছু চ্যালেঞ্জ সামনে এলেও লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। ধৈর্য ধরে কাজ করাই হবে আপনার প্রধান কৌশল।
6
14
কর্কট: নিজের ব্যবহার ও সিদ্ধান্তের বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে মতবিরোধ তৈরি হতে পারে। ব্যবসাতেও ওঠানামা হতে পারে। কোনও বিষয়ে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।
7
14
সিংহ: আর্থিক ও ব্যবসায়িক বিষয়ে সাবধান থাকা জরুরি। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিনিয়োগ বা বড় অঙ্কের লেনদেনের আগে সমস্ত দিক খতিয়ে দেখুন।
8
14
কন্যা: দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হতে পারে। তবে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধের সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে কথা বলার সময় সংযম বজায় রাখুন। ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর কথা মন দিয়ে শোনা জরুরি।
9
14
তুলা: আগামী তিন দিন আপনার জন্য বেশ কিছু ইতিবাচক সুযোগ আসতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগ পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখুন।
10
14
বৃশ্চিক: প্রেম ও পারিবারিক জীবনে ধৈর্য ধরে চলতে হবে। সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কাজের চাপ থেকে মানসিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন।
11
14
ধনু: পারিবারিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায় প্রত্যাশিত ফল পেতে আরও পরিশ্রম করতে হতে পারে। পরিস্থিতি সামলাতে ধৈর্য ও সংযম বজায় রাখুন।
12
14
মকর: পরিশ্রমের ইতিবাচক ফল পাওয়ার আশা রাখতে পারেন। কর্মক্ষেত্রে তর্কবিতর্ক এড়িয়ে চলুন। নিজের মতামত জানানোর পাশাপাশি অন্যদের কথাও গুরুত্ব দিয়ে শুনুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন।
13
14
কুম্ভ: আগামী তিন দিন আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন। অপরিচিত কারও কথায় বিশ্বাস করে টাকা ধার দেবেন না। বিনিয়োগের ক্ষেত্রে অল্প সময়ে বেশি লাভের প্রলোভন এড়িয়ে চলুন। যে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকির দিকটি বুঝে নিন।
14
14
মীন: চন্দ্র ও শনির যুতি মীন রাশিতেই তৈরি হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের মানসিক অস্থিরতা বাড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে। প্রত্যাশিত ফল পেতে বাড়তি চেষ্টা করতে হতে পারে। প্রেমের সম্পর্কেও ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি এড়িয়ে চলুন।