বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর অর্থাৎ সোমবার সকালে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
2
7
হাওয়া অফিস জানিয়েছে, ২৮ অক্টোবর অর্থাৎ বুধবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার নিম্নচাপটি মধ্য-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
3
7
বর্তমানে আন্দামান দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে প্রায় ৪৪০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা।
4
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর সকালে বাপটলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা।
5
7
স্থলভাগে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
6
7
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
7
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।