কোন বয়সে প্রয়োজন কত ঘুম? কী বলছে বিজ্ঞান, জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
৩ মে ২০২৬ ১৪ : ৫৫
শেয়ার করুন
1
8
৭-৮ ঘণ্টা ঘুমিয়েও ঘুম পোষাচ্ছে না? ক্লান্ত লাগছে? নেপথ্যে আপনার বয়স নেই তো? কোন বয়সে কতক্ষণ ঘুমানো জরুরি জেনে নিন। ছবি- সংগৃহীত
2
8
ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে রোজকার জীবনে ৭ থেকে ১৭ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে কোন বয়সের জন্য কতটা ঘুম দরকার সেটাই আসল ব্যাপার। ছবি- সংগৃহীত
3
8
০ থেকে ৩ মাসের শিশুদের রোজ ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তারা এক টানা ঘুমায় না। থেকে থেকে অল্প অল্প করে ঘুমায়। ছবি- সংগৃহীত
4
8
৪ মাস থেকে ১ বছর পর্যন্ত বয়সী শিশুদের রোজ ১২ থেকে ১৬ ঘণ্টা করে ঘুমানো উচিত। এই সময় রাত্রিকালীন ঘুমের রুটিন তৈরি হয়। ছবি- সংগৃহীত
5
8
১ থেকে ২ বছরের শিশুদের রোজ ১১ থেকে ১৪ ঘণ্টা ঘুমানো উচিত। এই সময় ঘুম গভীর হয়, বারবার ভাঙে না। ছবি- সংগৃহীত
6
8
দৈনিক ১০-১৩ ঘণ্টা ঘুমানো উচিত ৩-৫ বছরের শিশুদের। ৬ বছর থেকে ১২ বছরের শিশুদের ৯-১২ ঘণ্টা ঘুম প্রয়োজন। ছবি- সংগৃহীত
7
8
কিশোরবেলায় অর্থাৎ ১৩ থেকে ১৭ বছর বয়স যাদের তাদের রোজ ৮-১০ ঘণ্টা ঘুম দরকার। পূর্ণবয়স্ক অর্থাৎ যাঁদের বয়স ১৮ থেকে ৬৪ বছর তাঁদের দৈনিক ৭-৯ ঘণ্টা ঘুম জরুরি। ছবি- সংগৃহীত
8
8
আর যাঁদের বয়স ৬৫ বছরের বেশি তাঁদের জন্য ৭-৮ ঘণ্টা ঘুম পর্যাপ্ত। যদিও দেখা যায় অনেকেই ৪-৫ ঘণ্টার বেশি ঘুমান না বাস্তবে। ছবি- সংগৃহীত