বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের থেকেও তাঁর বড়ছেলে এখন বেশি চর্চায়। কিন্তু কী ব্যাপার? অভিনেত্রীর বড়ছেলে অরিন নেনে সম্প্রতি নেটপাড়ায় ব্যাপক আলোচনায় এসেছেন।
2
7
সম্প্রতি মুম্বইয়ে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার তারকাখচিত দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন মাধুরীর পুরো পরিবার। সেই পার্টিতেই এক তরুণীর সঙ্গে হাজির হয়ে বলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছেন অরিন।
3
7
পার্টিতে মাধুরী দীক্ষিত নজর কেড়েছেন গোলাপি পোশাকে এবং তাঁর স্বামী শ্রীরাম নেনেকে দেখা গিয়েছিল সাদা পোশাকে। তবে সব আলো যেন কেড়ে নেন অরিন ও তাঁর চর্চিত বান্ধবী। শোনা যাচ্ছে তাঁর নাম ‘খুশি'।
4
7
পাপারাজ্জিদের ক্যামেরার সামনে বেশ স্বচ্ছন্দ ও হাসিখুশি মেজাজেই ধরা দেন এই জুটি। শুধু তাই নয়, অরিনের বাবা-মায়ের সঙ্গেও তাঁদের একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়।
5
7
এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, এটা হয়তো তাঁদের সম্পর্কের ‘সফট লঞ্চ’। যদিও এই নিয়ে মাধুরীর পরিবার কোনও অফিশিয়াল ঘোষণা করেনি।
6
7
সাধারণত মাধুরীর দুই ছেলে—অরিন ও রায়ান সবসময় ক্যামেরার আলো ও বিনোদন জগতের ঝলকানি থেকে নিজেদের দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
7
7
কিন্তু দিওয়ালির অনুষ্ঠানে অরিনের এই সারপ্রাইজ ও খুশির সঙ্গে রসায়ন নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় এই জুটির ছবি ও ভিডিও এখন রীতিমতো ভাইরাল।