শনিবার পাঁচ শুভ যোগ, শনিদেবের আশীর্বাদে ৭ নভেম্বর কেরিয়ার থেকে অর্থ ভাগ্য খুলবে কোন কোন রাশির?
নিজস্ব সংবাদদাতা
৬ নভেম্বর ২০২৬ ১৯ : ৫৫
শেয়ার করুন
1
14
শনিবার, ৭ নভেম্বর ২০২৬। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই দিনে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, চাঁদ সারা দিন কন্যা রাশিতে অবস্থান করবে। পাশাপাশি থাকবে প্রীতি যোগ, বুধাদিত্য যোগ, বাশি যোগ, আনন্দাদি যোগ এবং সুনফা যোগ।
2
14
গ্রহ-নক্ষত্রের এই অবস্থানের প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, কারও আবার আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। দেখে নিন শনিবার মেষ থেকে মীন, কেমন কাটবে আপনার দিন।
3
14
মেষ: নতুন কোনও কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগবে। সন্তানের চাকরি পাওয়ার সুখবর আসতে পারে।
4
14
বৃষ: সারাদিন উদ্যম বজায় থাকবে। বিদেশে থাকা কোনও আত্মীয়ের কাছ থেকে সুখবর পেতে পারেন। বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। পরিবারের বড়দের পরামর্শ মেনে চললে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তবে বিরোধীদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন। মায়ের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে।
5
14
মিথুন: কর্মক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কাজের চাপে ব্যস্ততা বাড়তে পারে। জীবনসঙ্গীর কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। নতুন কোনও কাজের পরিকল্পনা করার জন্য দিনটি ভাল। তবে বন্ধুর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।
6
14
কর্কট: সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। পুরনো বিনিয়োগ থেকে ভাল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক পড়ুয়ারা সুখবর পেতে পারেন। বাবার সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিতে পারবেন। বেড়াতে গিয়ে গুরুত্বপূর্ণ কোনও তথ্যও পেতে পারেন।
7
14
সিংহ: ধর্মীয় কাজে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে তর্কে জড়াবেন না। দীর্ঘদিন আটকে থাকা কাজ ফের শুরু হতে পারে। একের পর এক ভাল খবর পেতে পারেন। তবে আর্থিক পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না।
8
14
কন্যা: শনিবার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বজায় রাখা জরুরি। কথাবার্তায় সংযমী হন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য বেশ কিছু টাকা খরচ হতে পারে। সরকারি কোনও প্রকল্পে বিনিয়োগের আগে নিয়মকানুন ভালভাবে যাচাই করে নিন।
9
14
তুলা: সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। বাড়ি মেরামতির পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে উন্নতি দেখে আনন্দ পাবেন। বাবা-মায়ের আশীর্বাদে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। তবে বিনা প্রয়োজনে কাউকে উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন।
10
14
বৃশ্চিক: আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। আয়-ব্যয়ের হিসাব করে চলুন। কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে আপাতত দূরে থাকাই ভাল। দায়িত্ব সময়মতো পালন না করলে সমস্যা হতে পারে। তবে আর্থিক পরিস্থিতি মজবুত করার প্রচেষ্টায় সাফল্য আসবে। স্বাস্থ্যের দিকেও নজর দিন।
11
14
ধনু: সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। নিজের প্রতিভা ও দক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পরিবারের প্রবীণদের পরামর্শ মেনে চলুন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
12
14
মকর: সুখ-সুবিধা বাড়তে পারে। নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ রয়েছে। দীর্ঘদিনের আইনি বিবাদে জয় পেতে পারেন। কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পড়ুয়ারা মানসিক চাপ থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
13
14
কুম্ভ: বড় কোনও লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। অন্যের কথায় কান দিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। অকারণে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের কাছে আপনার মতামত গুরুত্ব পাবে।
14
14
মীন: আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, ফলে আত্মীয়দের আনাগোনা বাড়বে। নিজের ব্যবহার দিয়ে সকলের মন জয় করতে পারবেন। নতুন চাকরি বা কাজের সন্ধানে থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। তবে বিরোধীদের বিষয়ে সতর্ক থাকুন।