এবার বাড়িতে বসেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার্সেল পাঠানোর সুযোগ আনতে চলেছে ভারতীয় রেল। যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্য ও পার্সেল পরিবহণকে আরও সহজ এবং আধুনিক করে তুলতে চালু হতে চলেছে নতুন ডিজিটাল পরিষেবা।
2
12
‘Rail Parcel App – Ghar Se Ghar Tak’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করছে রেল মন্ত্রক। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই পার্সেল বুকিং, অনলাইন পেমেন্ট এবং পার্সেল ট্র্যাক করার সুবিধা পাবেন গ্রাহকরা। শুধু অ্যান্ড্রয়েড বা আইওএস নয়, ওয়েব প্ল্যাটফর্ম থেকেও ব্যবহার করা যাবে এই পরিষেবা।
3
12
প্রাথমিকভাবে দেশের আটটি শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং পুণে। রেল বোর্ড জানিয়েছে, CRIS-এর প্রয়োজনীয় পরীক্ষামূলক কাজ শেষ হওয়ার পর পরিষেবা চালুর নির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে।
4
12
এই পরিষেবায় রেলের সঙ্গে যুক্ত থাকবে লজিস্টিক সার্ভিস প্রোভাইডার। তাদের মাধ্যমে গ্রাহকের বাড়ি থেকে পার্সেল সংগ্রহ এবং গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ পার্সেল বুক করতে বা জমা দিতে আর রেল স্টেশনে যাওয়ার প্রয়োজন হবে না।
5
12
প্যাকেজিং এবং স্টোরেজের মতো অতিরিক্ত পরিষেবাও পাওয়া যাবে। পাশাপাশি পার্সেলের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা। ডেলিভারির প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো হবে। পরিষেবার মান নিয়ে রেটিং এবং মতামত জানানোর ব্যবস্থাও থাকবে।
6
12
প্রথমে অ্যাপে মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি তৈরি করতে হবে। এরপর পছন্দের LSP নির্বাচন করে পার্সেলের বিবরণ, যাত্রার স্টেশন এবং গন্তব্যের স্টেশনের নাম দিতে হবে।
7
12
প্রথমে অ্যাপে মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি তৈরি করতে হবে। এরপর পছন্দের LSP নির্বাচন করে পার্সেলের বিবরণ, যাত্রার স্টেশন এবং গন্তব্যের স্টেশনের নাম দিতে হবে।
8
12
সর্বোচ্চ ১৫ দিন আগে বুকিং করা যাবে। তবে নির্দিষ্ট ট্রেন ছাড়ার অন্তত এক দিন আগে বুকিং করতে হবে। ট্রেনে জায়গা থাকা সাপেক্ষেই বুকিং নিশ্চিত হবে। ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে সংশ্লিষ্ট স্টেশনে পার্সেল জমা দিতে হবে LSP-কে।
9
12
পার্সেল যথাযথভাবে প্যাক করা বাধ্যতামূলক। বিপজ্জনক, বিস্ফোরক, দাহ্য এবং আইনত নিষিদ্ধ কোনও সামগ্রী পরিবহণ করা যাবে না। কিছু পণ্যের ক্ষেত্রে বিশেষ প্যাকেজিংয়ের নিয়মও মানতে হবে।
10
12
পার্সেলের ওজন, আকার, দূরত্ব এবং ট্রেনের শ্রেণি অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। রেলের পরিবহণ খরচ এবং LSP-র পরিষেবা মাশুল আলাদাভাবে দেখানো হবে।
11
12
UPI, ডেবিট ও ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে একবারেই পুরো টাকা মেটানো যাবে। পেমেন্টের পর তৈরি হবে ডিজিটাল ইনভয়েস। রেল ও LSP নিজেদের পরিষেবার জন্য আলাদা GST ইনভয়েস দেবে।
12
12
পেমেন্ট নিশ্চিত হলে পার্সেল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তৈরি হবে পার্সেল রেলওয়ে রিসিপ্ট। সেটি এবং ট্র্যাকিং সংক্রান্ত তথ্য ডিজিটাল মাধ্যমে গ্রাহক ও প্রাপকের কাছে পৌঁছে যাবে। ফলে বাড়িতে বসেই বুকিং থেকে শুরু করে পার্সেল পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে পারবেন গ্রাহকরা।