শুক্রবার, ৬ নভেম্বর ধনতেরাস। প্রায় ১০০ বছর পর ধনতেরসে বিরল গ্রহগত সমন্বয়৷ মঘা নক্ষত্রে বৃহস্পতি ও কেতুর যুতি এবং বৃহস্পতির রাশিতে শনি ও নেপচুনের অবস্থান এই সময়কে বিশেষ তাৎপর্যপূর্ণ। সমৃদ্ধি আনতে সোনা রুপো নয়, এই বিশেষ দিনে বাড়িতে আনুন ৭টি জিনিস
2
8
নতুন পোশাক: ধনতেরাসে নতুন পোশাক কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাঁশের তন্তু দিয়ে তৈরি পোশাক কেনা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে পোশাক, বিলাসিতা ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
3
8
বই, খাতা ও কলম: এবারের ধনতেরাসে বই, খাতা ও কলম কেনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক, অন্যদিকে বুধ বুদ্ধি, লেখালেখি ও যোগাযোগের সঙ্গে সম্পর্কিত। মঘা নক্ষত্রের সঙ্গে আবার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জ্ঞান ও ঐতিহ্যের যোগ রয়েছে। তাই এই দিনে বই বা লেখার সামগ্রী কিনলে পড়াশোনা, কর্মজীবন এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বাড়বে বলে বিশ্বাস করা হয়।
4
8
কাঁচা হলুদ: ধনতেরাসে বাড়িতে কাঁচা হলুদ অথবা হলুদের নতুন প্যাকেট কিনে আনতে পারেন। ভারতীয় ঐতিহ্যে হলুদকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৃহস্পতির সঙ্গে হলুদের সম্পর্ক রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। হলুদকে সমৃদ্ধি, শুভ শক্তি এবং উন্নতির প্রতীক হিসেবেও দেখা হয়।
5
8
পিঙ্ক সল্ট বা গোলাপি নুন: বিভিন্ন আধ্যাত্মিক রীতিতে নুনকে ঘর শুদ্ধ করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। গোলাপি নুনের সঙ্গে ইতিবাচক শক্তি, ভারসাম্য এবং নতুন করে শুরু করার ভাবনা জড়িয়ে রয়েছে।
6
8
ক্রিস্টাল: নিজের ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী বাড়িতে ক্রিস্টাল রাখতে পারেন। যেমন সিট্রিনকে প্রাচুর্য ও আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। গ্রিন অ্যাভেনচুরিনকে নতুন সুযোগের সঙ্গে এবং ক্লিয়ার কোয়ার্টজকে স্বচ্ছ চিন্তাভাবনার সঙ্গে যুক্ত করা হয়।
7
8
তামার পাত্র: জ্যোতিষশাস্ত্রে তামাকে সূর্যের সঙ্গে সম্পর্কিত ধাতু হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালে তুলা রাশিতে সূর্যের অবস্থানের কারণে তামার পাত্র কেনার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।
8
8
গোটা ধনে: বিভিন্ন অঞ্চলে ধনতেরাস ও দীপাবলিতে ধনে কেনার প্রচলন রয়েছে। ধনে বীজকে বৃদ্ধি, ধারাবাহিকতা ও প্রাচুর্যের প্রতীক হিসেবে দেখা হয়। লক্ষ্মীপুজোতেও পারিবারিক রীতি অনুযায়ী এই ধনে ব্যবহার করা যেতে পারে।