শনির ঘরে প্রবেশ করবে রাহু, ভাগ্য চমকাবে চার রাশির, দুহাত ভরে থাকবে টাকায়, ব্যাপক উন্নতি
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৬ ২০ : ৪৯
শেয়ার করুন
1
10
২০২৬ সালের শেষ মাসেই রাশি পরিবর্তন করতে চলেছে রাহু। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়াগ্রহ বলা হয়। তাঁর গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ, রাহুর অবস্থান পরিবর্তনের প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে।
2
10
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৫ ডিসেম্বর কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে রাহু। মকর রাশির অধিপতি গ্রহ শনি। অর্থাৎ, শনির ঘরেই অবস্থান বদলাবে রাহু। জ্যোতিষীদের মতে, এই গোচরের ফলে কয়েকটি রাশির জীবনে অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগ আসতে পারে।
3
10
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর এই গোচর বেশ শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার এগোতে পারে। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরাও নতুন কাজের সুযোগ পেতে পারেন।
4
10
ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায় লাভের সুযোগ তৈরি হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি পুরনো সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
5
10
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ-সুবিধা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ তৈরি হতে পারে। যাঁরা বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। একই সঙ্গে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
6
10
পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য এতদিন যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাতেও সাফল্য আসতে পারে। তবে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করাই ভাল।
7
10
ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর গোচর আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে এই যোগাযোগ থেকেই লাভের সুযোগ আসতে পারে।
8
10
নিজের কথা বলার দক্ষতা এবং অন্যকে বোঝানোর ক্ষমতার জেরে ব্যবসায়িক চুক্তিতে সাফল্য পেতে পারেন। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পরিশ্রমের ভাল ফল মিলতে পারে। পরিবারেও সুখ-শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে পর্যাপ্ত তথ্য না জেনে কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না।
9
10
মীন: মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে থাকা পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার সুযোগ আসতে পারে। চাকরি এবং ব্যবসা, দুই ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে।
10
10
যাঁরা বিদেশে চাকরি বা পড়াশোনা করার পরিকল্পনা করছেন, তাঁরা ইতিবাচক খবর পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছাও পূরণ হতে পারে। তবে এই সময় খরচের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সঠিক আর্থিক পরিকল্পনা করে এগোলে ভবিষ্যতে ভাল ফল পেতে পারেন।