বাংলার সরকারি কর্মীদের ছুটির দিনের সংখ্যা কমছে। এবার ছুটির তালিকায় কাটছাঁট। বছর শেষে, উৎসবের আবহে সরকারি কর্মীদের ছুটির দিন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
7
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা বছরে ৫০ দিন ছুটি উপভোগ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন, এই ছুটির দিনের সংখ্যা আরও কমিয়ে আনতে। ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন তিনি।
3
7
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনে কাজের গতি আরও বাড়াতে সরকারি কর্মীদের ছুটির দিন কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
4
7
তিনি আরও জানিয়েছেন, সরকারি স্তরে প্রচুর কাজ জমে রয়েছে। কাজে গতি ফেরাতে, দ্রুত কাজ শেষ করতেই ছুটির দিন কমিয়ে আনার মতো কড়া পদক্ষেপ করতে চলেছে সরকার।
5
7
অর্থ দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ৫০ দিন থেকে কমিয়ে অর্থসচিব ৪৫ দিনের ছুটির একটি খসড়া তালিকা দিয়েছিলেন।
6
7
কিন্তু ৪৫ দিন থেকে আরও কমিয়ে ছুটির দিন ৪০-এ নামিয়ে আনতে চান মুখ্যমন্ত্রী। সম্ভবত আগামী বছর থেকে সরকারি কর্মীরা ৪০ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
7
7
কোন কোন ছুটির দিন তালিকা থেকে বাদ যাচ্ছে? যদিও নবান্নের তরফে কোন কোন উৎসব বা পার্বণের ছুটি বাদ পড়তে চলেছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।